ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

লংগদুতে ছাত্রদলের পক্ষ হতে পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ৯:৫২ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু(রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদুতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লংগদু উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা।

সোমবার (২১এপ্রিল) সকালে উপজেলার লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের হাতে ঠান্ডা পানি, কলম এবং খাবার স্যালাইন তুলে দেন তারা।

এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম মাসুদ ও ফিরোজ মাহমুদ,উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা আনোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জু, ছাত্রনেতা শাহাদাৎ হোসেন, জুবায়ের মাহমুদ মহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম মাসুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে বদ্ধপরিকর পাশাপাশি ছাত্রদল সর্বদা ছাত্রদের পাশে আছেন এবং ভবিষ্যতেও সুখে দুঃখে ছাত্রদের পাশে থাকবে তাই লংগদু উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা এসব শিক্ষার্থীদের জন্য লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নির্দেশ ক্রমে উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হানুল হক ও সদস্য সচিব তানজির হোসেন এর ব্যবস্থাপনায় আজকের এই ক্ষুদ্র আয়োজন আগামীতে এসকল প্রোগ্রাম গুলো আমরা আরো বৃহৎ ভাবে করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন