ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পিরোজপুরে সদর উপজেলায় ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম করেছে বিএনপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১০:২৩ বিকাল

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সদর উপজেলায় ৭টি ইউনিয়নে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম করেছে পিরোজপুর সদর উপজেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চাঁন, সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, আব্দুস সালাম। এ সময় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জেলা ব্যাপী কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমরা পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম সম্পন্ন করেছি। দলের যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা এ গ্রুপে রেখেছি পর্যায়ক্রমে গ্রুপ বি গ্রুপ সি এভাবে রাখা হয়েছে। কাউন্সিলের জন্য আমরা চমৎকার ভাবে সাড়া পেয়েছি। সবাই সানন্দে ফর্ম নিয়ে ফিলাপ করেছে আমরা যাচাই বাচাই করে কাউন্সিলর করবো।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা