ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

৮৩ আসামির মধ্যে পুলিশ খুজে পেলেন ১ জন শুধু সাংবাদিক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ মে ২০২৫, ১০:০৩ বিকাল

Link Copied!

বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ
ছাত্র জনতার আন্দোলনের সময় দায়ের করা একজন রিক্সা চালককে কথিত মারধরের অভিযোগের মামলায় ৮৩ জন আসামির মধ্যে পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম না হলেও নিরীহ একজন সাংবাদিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই মামলায় একজন তরুণ সাংবাদিক এবং কলাম লেখক ওসমান এহতেশামকে তারা খুঁজে পেলেন, তাও আবার সাংবাদিকদের গণমাধ্যম দিবসের গভীর রাতে। বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

৩ মে রাত দুইটায় শতাধিক টোকাই তার চট্টগ্রামের বাকলিয়া এলাকার বাসায় পাঠিয়ে গ্রেপ্তার করা হলো! আজিজের ইন্ধনে সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরীর নেত্বৃতে তাকে গ্রেফতার করা হয় বলে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কারাবন্দি সাংবাদিক ওসমানকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি স্থানীয় সংবাদ কর্মীদের ক্ষুব্ধ না হয়ে আইনের প্রতি শ্রদ্ধা এবং ধৈর্যধারণের জন্য অনুরোধ করেছেন।

রাষ্ট্রের পক্ষ থেকে বর্তমান সরকার যে কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দেওয়ার পরেও একজন তরুণ সাংবাদিককে এভাবে মব সৃষ্টি করে তার বাসা বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে গ্রেপ্তার করা চরম বেআইনি এবং সাংঘর্ষিক বলে আমরা মনে করি।

সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়েছে কোন মামলা বা অভিযোগের তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগে কোন সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না। বিষয়টি রাষ্ট্রযন্ত্রের আইন- প্রশাসন এবং বিচারবিভাগ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাংবাদিকদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা