ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

লংগদুতে বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ মে ২০২৫, ১০:১৭ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু,(রাঙামাটি)

দুর্গম পাহাড়ী এলাকার যুব সমাজকে অসামাজিক কাজ থেকে বিরত রাখতে ভিন্ন ধরণের আয়োজন করেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের আয়োজনে ছয়টি টিমের মিলন মেলায় ভলিবল খেলার সূচনা করা হয়।

বুধবার (০৭ মে) বিকাল ৪ টায় রাজনগর বিজিবি জোনের প্রশিক্ষণের মাঠে এই ভলিবল খেলার উদ্বোধন করেন বিজিবি জোনের জোন অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের সহকারী পরিচালক নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবু নাছির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরণের মহৎ কাজকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। দুর্গম এলাকায় এই ধরণের আয়োজনে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে বলে মনে করছেন তারা।

এবিষয়ে জোন অধিনায়ক বলেন, সমাজের পরিবর্তন ও শান্তি সম্প্রীতির লক্ষে খেলাধুলার বিকল্প নাই। তিনি বলেন যুব সমাজকে অসামাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলাই যথেষ্ট ভূমিকা রাখে। তাই স্থানীয়দের সহযোগীতায় ভবিষ্যতেও জোনের পক্ষ হতে এই ধরণের আয়োজন চলমান থাকবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা