ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

রাতের আঁধারে ধান কাটার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ মে ২০২৫, ৯:০৪ বিকাল

Link Copied!

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন যুবলীগের নেতার বিরুদ্ধে জমির ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী কৃষক।

শনিবার (১০শে মে)রাতের আধারে প্রায় ৫৯ শতক জমির ধান কেটে নিয়ে যায় রফিকুর ইসলাম বনো,ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন আমি দীর্ঘ দিন থেকে এই জমিতে চাষাবাদ করে আসতেছি, এবারো সেখানে ধান লাগিয়েছিলাম, নিয়োমিতো পরিচর্যা করে আসতেছিলাম,সার কীটনাশক সব কিছু দিয়েছি কিন্তু হঠাৎ করে রাতের বেলা এসে আমার আধাপাকা ধান কেটে নিয়ে যায় বনো,এতে আমি দিশেহারা হয়ে পরি,,পরে এলাকাবাসী কে জানালে তিনি আমাকে আইনের আশ্রায় নিতে বলেন এবং আমি আইনের আশ্রায় নেই,তিনি আরো বলেন সবার কাছে আমার একটাই চাওয়া আমি গরিব মানুষ অনেক কষ্ট করে জমিতে ধান লাগিয়েছিলাম কিন্তু সেটা সে কিভাবে কেটে নিয়ে গেলো,এর সঠিক বিচার চাই সবার কাছে,, এ বিষয়ে রফিকুল ইসলাম বনো তিনার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ওটা আমার জমি আমার জমি থেকে আমি ধান কেটেছি অন্যায় কিছু করি নাই,এলাকার সবাই জানে এটা আমার জমি এবং আমি সেখানে চাষাবাদ করে আসতেছিলাম,অভিযোগ কারীর নাম উল্লখ করে বলেন তার কোন বৈধ কাগজ নাই,সে রেকড মুলে জমি দাবি করে,তিনি আরো জানান তিনার মা আমার মায়ের কাছে এই জমি অনেক আগেই বিক্রি করে দিয়েছে।এই জমি নিয়ে একটা মামলা চলমান রয়েছে।আমি ধান রোপন করার পর তারা জোর করে এসে আমার রোপন করা জমিতে আবার ধান রোপন করে এ বিষয়ে আমি থানাতেও একটা অভিযোগ করি।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল সরকার জানান থানায় মামলা হয়েছে তবে তারা যদি পারাবারিক ভাবে বসে বিষয়টা সমাধান করতে পারে তাহলে আমাদের কোন আপত্তি থাকবে না।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা