ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বসতবাড়ির চাষকৃত গাঁজা গাছ ধ্বংস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ মে ২০২৫, ৯:৩২ বিকাল

Link Copied!

বিপ্লব ইসলাম,
লংগদু,(রাংগামাটি)

লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে সেনাবাহিনীর অভিযান। বসত বাড়ি হতে চাষ করা গাঁজা গাছ জব্দ করে গাছগুলো ধ্বংস করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়,লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বাজার সংলগ্ন এলাকায় জাহাঙ্গীর আলম নামে একজন মাদক ব্যবসার সাথে জড়িত আছে।

সেনাবাহিনী জানান,এমন তথ্যের আলোকে (১৬ মে) বিকালে লংগদু সেনা জোনের অধিনায়ক লে.কর্নেল মীর শোর্শেদ এসপিপি,পিএসসির নির্দেশনায়,অত্র জোনের ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয়ের নেতৃত্বে, টহল দল জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায়। অভিযানে গিয়ে দেখতে এবং জানতে পারেন জাহাঙ্গীর আলমের বসত বাড়িতে গোপনে মাদকদ্রব্য গাঁজা গাছ চাষ, গাঁজা সেবন সহ বিক্রয়ের সাথে সে জড়িত রয়েছে।

অভিযানে থাকা লংগদু জোন অফিসার ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয় জাহাঙ্গীর আলমের বসতবাড়ি হতে গাঁজা গাছ ও ব্যবসায়ী জাহাঙ্গীরের ছেলে মোর্শেদকে গাঁজা গাছ সহ আটক করে জোনে সদরে নিয়ে আসে।

পরবর্তীতে জোন এবং মাইনি ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন কমলের উপস্থিতিতে, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের (পলাতক) ছেলে মোরশেদ এবং তার স্ত্রী উক্ত ঘটনা সত্যতা স্বীকার করে এবং মুচলেখা দেয় যে আর কখনো তারা কোনো ধরনের মাদকদ্রব্য,গাঁজা চাষ,গাঁজা বিক্রির সাথে তাদের পরিবারের কোনো সদস্য সম্পৃক্ত হবে না। হলে তারা যে কোন ধরনের শাস্তি মেনে নিতে বাধ্য থাকবে।

মুচলেকা নেয়া শেষে জব্দকৃত গাঁজা গাছ গুলো ধ্বংস করা হয়।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন