ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

নির্বাচনের তারিখ ঘোষণায় একটা বড় টেনশন দূর হলো: মান্না

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুনe ২০২৫, ৯:১৩ বিকাল

Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘোষণার ফলে ‘একটা বড় টেনশন দূর হলো’ বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের বিষয়টি বলেছেন।

এই বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, ‍‌‍‍‌‌‌‌‌‌‍‍‍‍‘একটা বড় টেনশন দূর হলো বলে আমি মনে করি। এটা হওয়া উচিত ছিল। কারণ, ডিসেম্বর নিয়ে সবার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। সেইটাকে একটা মাঝামাঝি জায়গায় আনা গেছে।’

তবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি প্রশ্ন তোলেন, ‘কিন্তু এইখানে মানে, একটা এভারেজ করা হলো নাকি, আমার মাঝেমধ্যে এটা মনে হচ্ছে। এটা যদি আমি এপ্রিলের প্রথমার্ধেই করতে পারি, তাহলে মার্চের বা ফেব্রুয়ারির প্রথমার্ধে করতে অসুবিধা কী?’

মান্না আরও বলেন, প্রধান উপদেষ্টা মার্চ মাসে রোজার মধ্যে সংস্কার–সংক্রান্ত সংলাপ বা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন। এই প্রক্রিয়া সফল হবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।

এই ঘোষণার পর নির্বাচনের প্রক্রিয়া ভেস্তে যাবে না বলে বিশ্বাস করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমি মোটামুটি এই বক্তৃতা শোনার আগে যদিও আমি আগেই শুনেছি, এটা কিন্তু এই সংবাদ জানার আগে যতখানি টেনশনে ছিলাম, ওইটা নেই। আমি মনে করি, নির্বাচন হচ্ছে এবং নির্বাচনপ্রক্রিয়া নসাৎ করে দেওয়ার মতো ঘটনা ঘটবে না।’

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা