ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়াকে ২১২ রানেই গুঁড়িয়ে দিল দ.আফ্রিকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ জুনe ২০২৫, ৯:২৪ বিকাল

Link Copied!

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং বিপর্যয়। কাগিসো রাবাদা ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে দিশেহারা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

সময়ের ব্যবধানে একের পর এক উইকেট পতনের কারণে প্রথম দিনের পুরো তিন সেশন ব্যাট করতে পারেনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ সবচেয়ে বেশি ১৬২ মিনিট উইকেটে থেকে ১১২ বল মোকাবেলা করে ১০টি বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন। এছাড়া ব্যু ওয়েবস্টার দ্বিতীয় সর্বোচ্চ ১৩৯ মিনিট উইকেটে লড়াই করে ৯২ বল মোকাবেলা করে ১১টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭২ রান করেন।

স্টিভ স্মিথ ও ব্যু ওয়েবস্টারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৬.৪ ওভারে ২১২ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। এছাড়া ৩১ কলে ২৩ রান করেন অ্যালেক্স কেরি। ৫৬ বল খেলে ১৭ রান করে আরেক ওপেনার মার্নাস লাবুশেন।

২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালে দ্বিতীয় আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

তৃতীয় আসরেও টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন