ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ঝংকার ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: টাইব্রেকারে চ্যাম্পিয়ন দক্ষিণ অলিনগর ভাই ব্রাদার্স

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ বিকাল

Link Copied!

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঝাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পশ্চিম অলিনগর ‘ঝংকার’ ক্লাব কর্তৃক আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে চম্পকনগর জিরো পয়েন্ট সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণ অলিনগর ভাই ব্রাদার্স।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দিনব্যাপী এই টুর্নামেন্টের সূচনা হয়। প্রথম পর্বের ম্যাচগুলো দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হওয়ার পর পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের বহুল কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচ অমিমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ অলিনগর ভাই ব্রাদার্স।

খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার স্থানীয় সাংসদ জনাব নুরুল আমিন এমপি। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আবদুল হালিম, একাধিক ইউনিয়ন ও থানা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে প্রাইজমানির অর্থ তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার চেক ও ট্রফি প্রদান করা হয়। এ ছাড়া টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল দুটিকে যৌথভাবে মোট ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আ.খ.ম জান্নাতুল করিম খোকন এবং সমাপনী অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিরোজ আহমেদ ও সাখাওয়াত হোসেন।

একটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর আয়োজনের সফল সমাপ্তি নিশ্চিত করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজক সংগঠন ঝংকার ক্লাবের সভাপতি জনাব আবদুল মান্নান।

আরও পড়ুন

মান্দায় এলজিইডির কার্যসহকারীকে জিম্মি করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ