ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. উদ্যোক্তা

এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
সম্পাদক
২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ বিকাল

Link Copied!

মাসুদ লস্কর

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে মতিঝিলস্থ তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স)ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশের আবাসন খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব প্রেসিডেন্ট উল্লেখ করেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং প্রায় ২০০টিরও বেশি খাতের সঙ্গে এর প্রত্যক্ষ ও পরোক্ষ সংযোগ রয়েছে। ফলে এই খাতকে গতিশীল রাখতে সময়োপযোগী নীতিমালা, সহজ ঋণ সুবিধার প্রয়োজন।
এ সময় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে আবাসন খাতের উন্নয়ন ও সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন রিহ্যাব নেতারা। তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে তিনি সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে আবাসন খাতের স্বার্থ তুলে ধরবেন।
এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে এই খাতের ভূমিকা অপরিসীম। তিনি রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, আবাসন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা