ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. উদ্যোক্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
সম্পাদক
৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল কালাম, এমপি।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৪টি কর্পোরেশন, ৬টি অধিদপ্তর/সংস্থা, ২টি বোর্ড এবং ২টি ফাউন্ডেশনসহ মোট ১৪টি দপ্তর ও সংস্থা দেশের শিল্পায়ন, শিল্প ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ১ হাজার ৬৯১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩৬১ কোটি ২ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ১ হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা।

পরিচালন বাজেটের আওতায় শিল্প মন্ত্রণালয় (সচিবালয় অংশ), প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের খাতভিত্তিক ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এ ছাড়া উন্নয়ন বাজেটের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বরাদ্দ ও ব্যয় পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, এসব প্রকল্পের মধ্যে শিল্পপার্ক, শিল্পনগরী, গুদাম নির্মাণ, প্রযুক্তি আধুনিকীকরণ, পরীক্ষাগার উন্নয়ন, প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ এবং শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ রয়েছে।

বৈঠকে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, এমপি; বিশ্বাস জাহাঙ্গীর আলম, এমপি; মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, এমপি; মনজুর এলাহী, এমপি; মো. কেরামত আলী, এমপি এবং আলফারুক আব্দুল লতিফ, এমপি অংশগ্রহণ করেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্পোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা