ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

এলজিইডিতে মোটরসাইকেল চুরি, পুলিশের নিরবতায় ফসকে যাচ্ছে চোর

প্রতিবেদক
সম্পাদক
২৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রধান কার্যালয়ের পার্কিং লটে পার্কিং অবস্থায় থাকা মোটরসাইকেল ঢাকা মেট্রো ল-৫৪৭৪১৮ গাড়িটি ৭ এপ্রিল চুরি হয়। চুরির সময় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় মাক্স পরিহিত এক যুবক মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে মোটরসাইকেল এর মালিক আশিকুর রহমান সুরুজ শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার তদন্তভার এস আই জাহিদ হাসান রিয়াদ কে দেওয়া হয়।
গাড়ি চুরির পর থেকে অদ্যাবধি তদন্ত কর্মকর্তা তদন্তের কোন অগ্রগতি করতে পারেন নি।
যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা বলেন, এ গাড়ির আশা ছেড়ে দিন৷
কারণ চোর সনাক্ত করা কঠিন,সে মাস্ক পরিহিত ।
কিন্তু তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের চেহারা সনাক্ত করা সহজ, যেমনটা আলোচিত হত্যাকাণ্ড শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িত অপরাধী সনাক্তের জন্যে করা হয়েছে।
এদিকে গড়ি চুরির পর থেকে গাড়ির মালিক সুরুজ দিশেহারা হয়ে পথে পথে ঘুরছে।
তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে প্রতিবেদককে তিনি জানান, মোটরসাইকেল বের করা প্রায় অসম্ভব।
পুলিশের এহেন বক্তব্য প্রশাসনিক দূর্বলতা নাকি তদন্তে গাফিলতি তা খুজে দেখা সময়ের দাবি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার