ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

তিন ফসলি জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ, ক্ষতির মুখে কৃষিজমি

প্রতিবেদক
সম্পাদক
৯ অগাস্ট ২০২৬, ৭:০৪ বিকাল

Link Copied!

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ব্যবসার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য সাজিদ মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিজের ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করছেন, যার ফলে তিন ফসলি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা ইউনিয়নের গারগাঁও এলাকায় বসবাসকারী সাজিদ মিয়া দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, বানেশ্বর সড়কের পাশসহ আশপাশের বিভিন্ন তিন ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় ড্রেজারের কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে বালু উত্তোলনের কাজ চলে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন অভিযুক্ত ব্যক্তি।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সাজিদ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা