ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

এশিয়ার বৃহত্তম চা বাগানে ৩টি বিদ্যালয়ের স্থলে মাত্র ১টি

প্রতিবেদক
সম্পাদক
২৬ মে ২০২৬, ১১:২৪ সকাল

Link Copied!


‎সোহাগ মিয়াঃ

‎দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম চা বাগান হিসেবে পরিচিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে চরম প্রাথমিক বিদ্যালয় সংকট দেখা দিয়েছে। প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের বসবাস থাকা এ বিশাল বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার কথা তিনটি হলেও বর্তমানে রয়েছে মাত্র একটি বিদ্যালয়। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ এবং চা শ্রমিক পরিবারের শিশুরা বঞ্চিত হচ্ছে তাদের সাংবিধানিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার থেকে।

‎উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সুরমা চা বাগানটি তিনটি ওয়ার্ডে বিভক্ত। এসব ওয়ার্ডের জনপ্রতিনিধি ইউপি সদস্য ফুল মিয়া, আব্দুল লতিফ, এনাম মিয়া এবং সংরক্ষিত নারী সদস্য জবা ভৌমিক দীর্ঘদিন ধরে বাগানটিতে আরও দুই থেকে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছেন।

‎মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, “বাগানটিতে আরও সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।”

‎হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও প্রস্তাব পাঠানো হয়েছিল। নতুন করে আবারও অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হবে। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

‎সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা নয়ন চৌধুরী বলেন, “এত বিপুল জনসংখ্যার তুলনায় একটি বিদ্যালয় দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কয়েকটি কিন্ডারগার্টেনও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হলে চা শ্রমিক পরিবারের শিশুদের জন্য তা অনেক উপকার বয়ে আনবে।”

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা