ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
  3. স্বাস্থ্য

শিক্ষার্থীদের শৃঙ্খলা ফেরাতে প্রধান শিক্ষিকার ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদক
সম্পাদক
৫ অগাস্ট ২০২৬, ২:৫৯ বিকাল

Link Copied!


‎মাধবপুরে শিক্ষার্থীদের চুল কাটিয়ে দিলেন প্রধান শিক্ষিকা

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষিকা লায়লা রহমান। নিজ উদ্যোগে শিক্ষার্থীদের স্থানীয় সেলুনে নিয়ে গিয়ে খাটো করে দিয়েছেন তাদের মাথার চুল।

‎বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পরিপাটি ও পরিচ্ছন্ন থাকা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

‎শিক্ষার্থীদের লম্বা/দীর্ঘ চুল নিয়ে অনেক সময় বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের বুঝিয়ে-শুনিয়ে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা রহমান নিজ উদ্যোগে তাদের সেলুনে নিয়ে যান। পরে সেখানে শিক্ষার্থীদের চুল খাটো করে দেওয়া হয়।

‎প্রধান শিক্ষকের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার অভ্যাস গড়ে তোলাও জরুরি।

‎তবে শিক্ষার্থীদের চুল কাটার ক্ষেত্রে তাদের মতামত, মর্যাদা ও অভিভাবকের সম্মতিকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করছেন সচেতন মহল।

‎শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।

‎“শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার অভ্যাস গড়ে তুলতেও প্রয়োজন নানা উদ্যোগ। প্রধান শিক্ষিকার এই ব্যতিক্রমী উদ্যোগ সেই বার্তাই দিচ্ছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা