ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

কুরবানিতে খাবার তালিকায় রাখতে পারেন শিক কাবাব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুনe ২০২৫, ৫:৩৯ বিকাল

Link Copied!

মজাদার শিক কাবাব সবার পছন্দ। ঈদে ঘরের মাংস দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক এ খাবার। এতে ঈদের খাবার তালিকায় নতুন একটি আইটেম যোগ হবে। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন শিক কাবাব-

যা লাগবে

১. হাড়-চর্বি ছাড়া মাংস ৫০০ গ্রাম

২. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

৩. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ

৪. জয়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ

৫. গরম মসলা গুঁড়া ১ চা চামচ

৬. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

৭. কাবাব মসলা আধা চা চামচ ৮. পেঁপে বাটা ১ টেবিল চামচ

৯. টকদই ২ টেবিল চামচ

১০. ভিনেগার ১ চা চামচ

১১. ধনিয়া গুঁড়া ১ চা চামচ

১২. জিরা গুঁড়া টালা ১ চা চামচ

১৩. বেসন ১ টেবিল চামচ

১৪. সরিষার তেল ৩ টেবিল চামচ

১৫. ঘি ১ টেবিল চামচ

১৬. লবণ স্বাদমতো

১৭. শিক ৪ থেকে ৫টি।

যেভাবে করবেন

প্রথমে মাংস পাতলা লম্বা স্লাইস করে নিন। একটি পাত্রে মাংস, টকদই, লবণ ও সব উপকরণ ভালো করে মিশিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার ম্যারিনেট করা মাংস শিকে জমাট করে গেঁথে রাখুন। কাবাব বানানোর বক্সে কাঠ-কয়লার আগুনে শিকগুলো বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকুন, মাঝে মাঝে ম্যারিনেট করা মসলা ব্রাশ করুন। মাংস ঝলসে এলে ঘি ব্রাশ করে আস্তে আস্তে খুলে প্লেটে ঢেলে রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন মুখরোচক শিক কাবাব।

আরও পড়ুন

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে