ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. স্বাস্থ্য
  5. চাকরি

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

প্রতিবেদক
সম্পাদক
৫ জুনe ২০২৬, ৯:০৯ বিকাল

Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি মালামাল গায়েব হওয়ার ঘটনাটি এখন বেশ নাটকীয় মোড় নিয়েছে।

ডেক্স রিপোর্ট

গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ও ইউনিসেফের লোগো সংবলিত ত্রাণসামগ্রী উধাও হওয়ার পেছনে খোদ উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের হাত রয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কর্মকর্তা নিজেই মালামাল বিক্রি করে দিয়ে পরে চুরির নাটক সাজিয়েছেন।

গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গুদাম থেকে ইউনিসেফের লোগো লাগানো ১১০টি বালতি ও ঢাকনা, ২৯০টি জেরিকেন, সিলিং ফ্যান, কয়েক শত হ্যান্ড স্যানিটাইজার ও ন্যাপকিনসহ বিপুল পরিমাণ জিনিসপত্র উধাও হয়ে যায়। কিন্তু রহস্যজনকভাবে এই চুরির ঘটনার দীর্ঘ দুই সপ্তাহ পর ১ মে থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন প্রকৌশলী তরিকুল ইসলাম।

সেই জিডির সূত্র ধরে রৌমারী বাজারের বেশ কয়েকজন হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান থেকে পুলিশ এসব মালামাল জব্দও করে। বাজারে প্রকাশ্যে এভাবে সরকারি ত্রাণসামগ্রী বিক্রি হতে দেখে স্থানীয়দের মনে প্রশ্ন জাগে, মালামালগুলো বাজারে এলো কীভাবে?

অভিযোগ উঠেছে, নিজের অপরাধ ঢাকতেই ঘটনাটি জানাজানি হওয়ার পর লোক দেখানো জিডি করেছিলেন এই কর্মকর্তা।
ঘটনার মোড় আরও ভিন্ন দিকে ঘোরে যখন বৃহস্পতিবার রৌমারী থানা থেকে উদ্ধার হওয়া মালামালগুলো কোনো নিয়মিত মামলা ছাড়াই, কেবল একটি মুচলেকার মাধ্যমে তড়িঘড়ি করে ফেরত আনা হয়। আদালতের অনুমতি ছাড়া চুরির মালামাল এভাবে হস্তান্তরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও এলাকায় নানা গুঞ্জন ও অসন্তোষ তৈরি হয়েছে।

এ বিষয়ে মামলার কোনো উদ্যোগ না নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রকৌশলী তরিকুল ইসলাম দাবি করেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলা করতে অনীহা দেখিয়েছে। অথচ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়ে জানিয়েছেন, তিনি নিজেই মামলা করার স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। আদেশ অমান্য করে কেন মামলা করা হয়নি, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার থানা থেকে মালামাল নিয়ে আসার সময় ছবি তুলতে গেলে উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন অভিযুক্ত প্রকৌশলী তরিকুল ইসলাম। স্থানীয় সংবাদ প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার