ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

গোবিন্দগঞ্জের কামদিয়া খাদ্য গুদামে চাল ঘাটতির অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ অগাস্ট ২০২৫, ১:৪৯ সকাল

Link Copied!

দ্রুত পরিদর্শন ও মজুদের সঠিক যাচাইয়ের দাবি

অনুসন্ধানী প্রতিবেদনঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া খাদ্য গুদামে চাল ঘাটতির গম্ভীর অভিযোগ উঠেছে। জানা গেছে, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের মাধ্যমে অগ্রিম বিল করে চাল সংগ্রহের নামে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে, যার ফলে বাস্তব চাল মজুদ অনেক কম দেখা যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য গুদাম সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী জানান, ১৫ আগস্ট ২০২৫ ইং তারিখে খাদ্য গুদামে চাল সংগ্রহের নির্ধারিত সময়সীমা শেষ হলেও এরপরও প্রতিদিন ১০ থেকে ১৫টি ট্রাক নিম্নমানের চাল গুদামে ঢুকছে, যা সম্পূর্ণরূপে বিধি লঙ্ঘন।

কামদিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম দৃষ্টি আকর্ষণ করলে জানান, ‘ফলিত চাল নেওয়া হচ্ছে।’ তবে অনুসন্ধানে জানা গেছে, ১৫ আগস্টের মধ্যেই ফলিত চাল গুদামে নেওয়া শুরু হয়।

এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, এক প্রভাবশালী মিল চাতাল মালিকের নেতৃত্বে গুদামের কর্মকর্তারা সমন্বয় করে অবৈধভাবে নিম্নমানের চাল গুদামে গ্রহণ অব্যাহত রেখেছেন।

অধিকন্তু, ১৫ আগস্টের মধ্যে অতিরিক্ত পাঁচ শতাধিক মেট্রিক টন চাল ক্রয় দেখিয়ে অগ্রিম বিল করা হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী, এই অতিরিক্ত চালের অন্তত আড়াই শতাধিক মেট্রিক টনের কোনো অস্তিত্ব নেই বলে বিশ্বস্ত সূত্র দাবি করেছে।

সর্বস্তরের জনগণ এবং খাদ্য গুদাম সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে কামদিয়া খাদ্য গুদামের মজুদের সঠিক যাচাই ও তদন্ত দাবি করছেন। তারা সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের তৎপর হস্তক্ষেপের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

সচেতন মহল মনে করেন, কামদিয়া খাদ্য গুদামে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রকৃত স্বরূপ উদঘাটনের জন্য জরুরি ভিত্তিতে তদন্ত ও মজুদের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। কারণ এই অনিয়ম শুধু স্থানীয় সমস্যা নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।

সুতরাং, জনগণের আস্থা রক্ষায় এবং অনিয়মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে কামদিয়া খাদ্য গুদামের বিষয়টি এখনই গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরি। অন্যথায়, এ ধরনের দুর্নীতি ভবিষ্যতে দেশের খাদ্য ব্যবস্থাপনায় বড় সংকটের সূচনা করতে পারে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার