ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. উদ্যোক্তা

চিম্বুক ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধ বন্যপ্রাণী শিকার ও পাচার এবং ব্যবসা প্রতিরোধে প্রচারণা

প্রতিবেদক
সম্পাদক
১৭ মে ২০২৬, ৯:৩৮ বিকাল

Link Copied!

শৈলুমং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, পাচার ও ব্যবসা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের উদ্যোগে এ প্রচারণা পরিচালনা করা হয়েছে ।
আজ (১৭ মে) রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালক ও প্রধান বক্তার হিসেবে উপস্থিত ছিলেন কুলসুমা আক্তার, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর, বান্দরবান সদর উপজেলা।
প্রচারণায় অংশ নেন জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা, পাড়া কারবারি এবং স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানে জীববৈচিত্র্য রক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পায়া ম্রো, দলনেতা, ন্যাচার টিম ও বন্যপ্রাণী সংরক্ষণ দল; কুপাও ম্রো, সহকারী দলনেতা, ন্যাচার টিম, সুয়ালক ইউনিয়ন; লেংতয় ম্রো, সদস্য, বিসিজি, রেনিক্ষ্যং বাগান পাড়া; তুমপাও ম্রো, সাধারণ সম্পাদক, বিসিজি, রেনিক্ষ্যং বাগান পাড়া; চামরুম ম্রো, সভাপতি, বিসিজি, রাংলাই চেয়ারম্যান পাড়া; রুইপাও ম্রো, সাধারণ সম্পাদক, বিসিজি, রাংলাই চেয়ারম্যান পাড়া এবং খেতরাও ম্রো, AIGA ও BF প্রতিনিধি, রাংলাই চেয়ারম্যান পাড়া ও রেনিক্ষ্যং বাগান পাড়া বিসিজি সাইট।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।  কুলসুমা আক্তার। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন বলেন যে  ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজনরা জানান।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার