ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

টায়ার ফেটে উল্টে গেল গাড়ি, পশ্চিমবঙ্গের নিবেদিতা সেতুতে দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১:৫২ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের নিবেদিতা সেতুর কাছে শুক্রবার (২১ মার্চ) ভোরে মর্মান্তিক দুর্ঘটনা। টায়ার ফেটে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আহত একাধিক। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন ভোরে হাবরা থেকে হাওড়ার- অংকুরহাটির হাটে জিনিস বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন। গাড়িতে ছিল কাপড়। গাড়ির উপরে বসেছিলেন ৬ জন যাত্রী। নিবেদিতা সেতুর অ‍্যাপ্রোচ রোডে পঞ্চানন তলায় গাড়িটির চাকা আচমকা ফেটে যায়। আর তাতেই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। গাড়ির উপরে বসে থাকা যাত্রীরা ছিটকে সেতুর রেলিং পেরিয়ে ৩০ ফুট নিচে রাস্তায় পড়ে যান। বিষয়টি নজরে পড়তেই ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অন‍্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন