ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১০:৫১ সকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ

কংগ্রেসের লড়াই শুধু বিজেপি বা আরএসএসের বিরুদ্ধে নয়। কংগ্রেসের লড়াইটা গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের এক সম্মেলনে অত‍্যুৎসাহে বলে ফেলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখন সেই মন্তব‍্যের জন‍্যআইনি বিপাকে পড়তে হচ্ছে রাহুলকে। কংগ্রেস নেতার বিরুদ্ধে ২ বিজেপি শাসিত রাজ‍্যে জোড়া মামলা দায়ের হয়েছে। ২ রাজ‍্য থেকেই আইনি নোটিস পেয়েছেন রাহুল। রাহুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বিজেপি শাসিত আসামের গুয়াহাটিতে। আর একটি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশের সম্ভলে। গুয়াহাটিতে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, রাহুল যা বলেছেন সেটা উগ্রপন্থীদের উস্কানি দেওয়ার সামিল। ওই মামলাটি জামিন অযোগ্য ধারায় দায়ের হওয়া। সেই মামলা গৃহীত হলে রাহুলকে ফের জেলে যেতে হতে পারে। আর উত্তরপ্রদেশের সম্ভলের একটি এমপি- এমএলএ কোর্টে ও রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলাতে ও রাহুলকে নোটিস পাঠিয়েছে আদালত। এনিয়ে মোট ৩০টি মামলা দায়ের হল কংগ্রেস নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা