ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. স্বাস্থ্য

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

প্রতিবেদক
সম্পাদক
৮ জুনe ২০২৬, ৯:৩২ সকাল

Link Copied!

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর সাহেব বাজারের জনপ্রিয় মিষ্টির দোকান ‘নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তারা অভিযোগ করেছেন যে গ্রাহকের মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, মিষ্টি কেনার সময় উৎপাদনের তারিখ জানতে চাইলে কর্মীরা অসদাচরণ করেছেন।
একজন গ্রাহক জানান, পাকা রশিদ চাইলে কর্মীরা ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত টাকা নিয়েছেন। প্রতিদিন হাজার হাজার গ্রাহকের কাছে মিষ্টি বিক্রি হলেও কাউকেই পাকা রশিদ দেওয়া হয় না। রশিদ চাইলে ভ্যাটের নামে অতিরিক্ত চার্জ নেওয়া হয়, যা গ্রাহকের কাছে প্রশ্নবিদ্ধ—“রশিদ নিলে কেন ভ্যাট লাগবে, আর রশিদ না নিলে কি ভ্যাট নেই?” মিষ্টির মূল্য প্রদর্শিত হলেও উৎপাদনের তারিখ দেখা যায় না।
উক্ত বিষয় সম্পর্কে মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঘটনাটি জানেন না এবং “দেখছি” বলে ফোন রেখেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রাহকের পূর্ণ অধিকার রয়েছে কেনা পণ্য সম্পর্কে সঠিক তথ্য জানতে এবং যথাযথ রশিদ পাওয়ার। এছাড়াও, কেনাকাটার সময় কোনো ধরনের অসদাচরণ বা অতিরিক্ত চাপ ছাড়া স্বচ্ছ ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভ্যাট সংক্রান্ত স্বচ্ছতা থাকা উচিত, যাতে গ্রাহক বুঝতে পারেন কেন এবং কত পরিমাণ চার্জ নেওয়া হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে নিয়ে সরেজমিন তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গ্রাহক সচেতন থাকলে এবং প্রশাসন তৎপর থাকলে এ ধরনের লঙ্ঘন প্রতিরোধ করা সম্ভব।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা