ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পুরুলিয়ায় ক্রিকেট খেলায় বজ্রপাতে ১জন নিহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১:৩৩ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ

ক্রিকেট খেলার মাঠে বজ্রপাত ! প্রাণ গেল এক উদীয়মান ক্রিকেটারের। রবিবার (২৩ মার্চ) সকালে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুড়া থানার বিশপুরিয়া হাইস্কুল মাঠে। নিহতের নাম মিলন পতি( ২৬)। তাঁর বাড়ি হুড়া থানা এলাকার গ্রামেই। স্থানীয় এলাকাবাসীর সূত্রে প্রকাশ, ছুটির দিন বিশপুরিয়া হাইস্কুল মাঠে ক্রিকেট খেলা চলছিল। হঠাৎই ক্রিকেট খেলা চলাকালীন মাঠে বজ্রপাত হয়। আঘাত পান মিলন। এক সিভিক ভলান্টিয়ারের প্রচেষ্টায় হুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভাল চিকিৎসার জন‍্য সেখান থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর আগেই মৃত্যু হয়েছে যুবকের। উল্লেখ্য, গত ৪দিনে জেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পর পর এই বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা