ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. ধর্ম ও নীতিকথা

ফান্দাউক দরবার শরীফ নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যাচারের বিরুদ্ধে তাহেরীর তীব্র প্রতিবাদ

প্রতিবেদক
সম্পাদক
২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ বিকাল

Link Copied!

ত্রিপুরারি দেবনাথ

ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ-কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি।
এক বার্তায় তিনি বলেন, একটি সম্মানিত ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।

যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গিয়াসউদ্দিন তাহেরি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন