ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

বগুড়ার সোনাতলায় চিরকুট রেখে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
সম্পাদক
৫ জুলাই ২০২৬, ৮:০৩ সকাল

Link Copied!

আব্দুল্লাহ আল জাকারিয়া

বগুড়ার সোনাতলা উপজেলায় চিরকুট রেখে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা (১৬) শিচারপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা রিকশাচালক মো. আবু সাঈদ খন্দকার ও মোছা. নাজমা বেগমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজিয়ার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত এবং বাবা ঢাকায় অটোরিকশা চালান। বাবা-মা কর্মস্থলে থাকায় তিনি গ্রামের বাড়িতে দাদি মোছা. আছিয়া বেগমের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে পরিবারের সদস্যরা রাজিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তের স্বার্থে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

পুলিশ জানিয়েছে, তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা