ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

বেঙ্গালুরুর মন্দিরের অনুষ্ঠানে রথ ভেঙে নিহত ০১, আহত একাধিক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ৪:৩৮ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
মন্দিরের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ভারতের বেঙ্গালুরুর সন্নিকটে অবস্থিত ঐতিহাসিক মাদুরাম্মা মন্দিরে। এই অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভকালীন সময়ে আচমকাই ভেঙে পড়ল ১০০ ফুট উঁচু একটি রথ। সেই ভেঙে পড়া রথের নীচে চাপা পড়ে মৃত্যু হল লোহিত (২৪) এক যুবকের। তিনি তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক। আহতদের মধ‍্যে থাকা ১৬ বছরের এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (২২ মার্চ) দুপুরে ঘটনাটি সংগঠিত হয়েছে পারাপ্পানা অগ্রহারের রায়সান্দ্রায়। সূত্রে প্রকাশ, এদিন আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন প্রচুর ভক্ত। ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করেই ভক্তেরা ২টি বিশালাকার রথ টেনে নিয়ে যাচ্ছিলেন মন্দিরের দিকে। সেই সময় প্রথম রথটি হঠাৎ ভেঙে পড়ে রায়সান্দ্রার কাছে। বিশালাকার সেই রথের নীচে চাপা পড়ে যান লোহিত সহ বেশকিছু মানুষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোহিতের। গুরুতর আহন হন বাকিরা। এরপর দ্বিতীয় যে রথটি টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেটিও চিক্কা নাগমঙ্গলার কাছে পৌঁছতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে এই দ্বিতীয় ঘটনাটিতে কেউ গুরুতর আহত হয়নি বলেই জানা গেছে। বাতাসের তীব্রতা এবং বৃষ্টিপাতের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর মামলা দায়ের করেছেন ভক্তদের একাংশ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার