ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ভারতের মণিপুরে সংঘর্ষে ১ জন নিহত, ২৭ নিরাপত্তাকর্মী আহত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৫, ১১:৪৯ সকাল

Link Copied!

 

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ রাষ্ট্রপতি শাসন চলাকালীন ভারতের মণিপুরে প্রতিবাদের ঝড়। মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক কুকি বিক্ষোভকারীর। শনিবার (৮ মার্চ) সারাদিন রাজ‍্যজুড়ে পৃথক পৃথক হামলার ঘটনায় আহত হয়েছেন ২৭ জন নিরাপত্তাকর্মী। এরপরেই রাজ‍্যের বিভিন্ন প্রান্তে অনির্দিষ্টকালের জন‍্য বন্ধের ডাক দিয়েছে কুকিদের সংগঠন। শনিবার (৮ মার্চ) সকাল থেকে মণিপুরে রাস্তাঘাট সচল করার প্রয়াসে নেমেছে পুলিশ ও সেনার যৌথ দল। তবে সারাদিনে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। সকালে ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেছিলেন কুকি জনগোষ্ঠীর কিছু মহিলা। তাঁদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ শুরু করে। ছোড়া হয় কাঁদানে গ‍্যাস। তাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। বিক্ষোভকারীরা পাল্টা বাস লক্ষ‍্য করে পাথর ছুড়তে শুরু করেন। কয়েকটি গাড়িতে আগুন ও লাগিয়ে দেন তাঁরা। তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণের। উল্টো দিকে, মণিপুর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৭ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ‍্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তবে এত কিছুর পরেও দমছেন না কুকি বিক্ষোভকারীরা। কুকি অধ‍্যুষিত এলাকাগুলিতে অনির্দিষ্টকালের জন‍্য বন্ধের ডাক দেওয়া হয়েছে। নবগঠিত কুকি- জো কাউন্সিল ( কেজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ওই অঞ্চলে শান্তি না ফেরা পর্যন্ত এবং কুকিদের রাজনৈতিক দাবি দাওয়াগুলি পূরণ না হওয়া পর্যন্ত সরকারের ” অবাধ চলাচল ” উদ‍্যোগের তীব্র বিরোধিতা করবেন তাঁরা।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা