ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ভারতে বেড়াতে এসে গণধর্ষিতা ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকিন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৮ মার্চ ২০২৫, ১২:৫২ বিকাল

Link Copied!

 

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ ভারতের ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হলেন এক ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকিন। ওই দুই তরুণীর সাথে থাকা তিন পর্যটকদের ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা। দুইজনের সন্ধান মিললেও একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ বাহিনী। জানা যায়, এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় চার পর্যটক মিলে একটি খালের ধারে ঘুরতে যান। তাঁদের মধ‍্যে ছিলেন ইজরায়েলের এক তরুণী, ড‍্যানিয়েল নামে আমেরিকার এক যুবক, মহারাষ্ট্রের পংকজ ও ওড়িশার বিভাস নামে এক যুবক। সকলকে নিয়ে গিয়েছিলেন ২৯ বছরের এক তরুণী। যিনি হোমস্টের মালকিন। সানাপুরের কাছে তাঁদের উপর হামলা হয়। পুলিশকে দেওয়া বয়ানে হোমস্টের মালকিন, ওই তরুণীর অভিযোগ করেন, রাতে খাবার খাওয়ার পরে সকলে মিলে খালের ধারের গিয়েছিলেন। তাঁরা যখন ঘুরছিলেন তখন বাইকে চেপে তিন যুবক তাঁদের কাছে আসে। প্রথমে তারা জানতে চায়, কোথায় পেট্রল পাওয়া যাবে। এরপর পর্যটকদের থেকে ১০০ টাকা চায়। টাকা দিতে আপত্তি করায় তারা হামলা চালায়।ড‍্যানিয়েল, পংকজ ও বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তারপর তারা ইজরায়েলি তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের গণধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার (৮ মার্চ) পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণীর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হয়। পংকজ ও ড‍্যানিয়েল কোনওভাবে খাল থেকে সাঁতরে উঠে আসে। কিন্তু বাকি একজনের খোঁজ মিলছিল না। শনিবার (৮ মার্চ) বিভাসের দেহ উদ্ধার হয়েছে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আলাদা টিম গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা