ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. বিনোদন
  5. খেলাধুলা
  6. স্বাস্থ্য
  7. উদ্যোক্তা

মাদকবিরোধী প্রচারণায় গ্রামে হাডুডু খেলার আয়োজন ‎

প্রতিবেদক
সম্পাদক
২৪ এপ্রিল ২০২৬, ৮:১৪ বিকাল

Link Copied!


‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে এক হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।

‎শুক্রবার (২৪এপ্রিল) বিকেল ৪টার দিকে বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মধ্যাংশে এক মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

‎যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের কৃতি সন্তান ডাঃ আলমগীর আলম মহালদার এর আয়োজনে সুন্দরপুর বনাম রতনপুর মধ্যকার খেলায় সুন্দরপুর এর পক্ষে তুহিন দলনেতা ও রতনপুর এর পক্ষে তৌহিদ উদ-জামান মহালদার দলনেতা হিসেবে দুটি দল খেলায় অংশনেন। এতে বিজয়ী রতনপুর দলকে ১টি খাসি পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

‎এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে ধাবিত করতে এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসীরা।

‎ডাঃ আলমগীর আলম মহালদার বলেন, বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে নানা বয়সের নারী-পুরুষ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো সহ আমার এলাকার যুবকদের মাদকমুক্ত করতে ও মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আমি এ খেলার উদ্যোগ নিয়েছি। এবং মাদকবিরোধী প্রচারণার ব্যানার, দুটি দলের খেলোয়াড়দের জার্সি দিয়েও তাদের পাশে রয়েছি। ভবিষ্যতে মাদকবিরোধী সেমিনার সহ যা যা প্রয়োজন তাই করে যাব, যাতে ভবিষ্যতে আমার যুবসমাজ মাদকের বয়াল থাবায় হারিয়ে না যায়।

‎’যুব সমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য‘, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ঐতিহ্যবাহী খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা