ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
  3. উদ্যোক্তা
  4. গণমাধ্যম

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক
সম্পাদক
১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ বিকাল

Link Copied!

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। শুক্রবার শহরের সমাজসেবা কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে রাজশাহী জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে রাজশাহী জেলার মোট ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার এবং সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা