ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. গণমাধ্যম

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:০২ বিকাল

Link Copied!

সিলেট প্রতিনিধিঃ
আজ শনিবার সকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ন বিষয় আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং এ ছাড়া গণতন্ত্র এক প্রহসনে পরিণত হয়। তারা আরও বলেন, অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনেস্কো ক্লাবের সভাপতি অধ্যাপিকা সৈয়দা মিনুফার নাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। এ সম্মাননা পেয়েছেন—

জনাব আব্দুল মালিক চৌধুরী (সাবেক ব্যুরো প্রধান, দৈনিক ইত্তেফাক)

জনাব শুয়াইবুর ইসলাম (প্রতিনিধি, বাসস)

জনাব মুহাম্মদ ফয়জুর রহমান (লেখক ও সম্পাদক, সিলেট সংলাপ)

জনাব আনিস রহমান (এনটিভি)

জনাব মুহাম্মদ আমজাদ হোসাইন (বাংলাদেশ বেতার)

জনাব খালেদ আহমদ (বুরো প্রধান, আমার দেশ)

জনাব আবদুল হামিদ মানিক (সিলেট ডাক)

জনাব আতাউর রহমান আতা (দৈনিক সিলেটের বাণী)

জনাব আব্দুল কাদের তাপাদার (দৈনিক নয়া দিগন্ত)

জনাব খালেদ আহমেদ (দেশ টিভি)

জনাব আব্দুল মালিক জাকা (চ্যানেল এসইউকে)

সভায় প্রবীণ সাংবাদিকদের অবদানকে সিলেটের গণমাধ্যম অঙ্গনে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে