ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

সরাইলে চকলেটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ,

প্রতিবেদক
সম্পাদক
২৫ মে ২০২৬, ৯:৫৫ সকাল

Link Copied!

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে আট বছর বয়সী এক শিশুকে চিপস ও চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত শহীদ (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি (৮) বাড়ির পাশে খেলাধুলা করার সময় একই গ্রামের বাসিন্দা শহীদ তাকে একা পেয়ে চকলেট ও চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখায়। শিশুটি সরল বিশ্বাসে তার সাথে গেলে নির্জন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং কান্নাকাটি শুরু করলে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। পরিবারের কাছে শিশুটি পুরো ঘটনাটি প্রকাশ করে।

একটি নিষ্পাপ ও কোমলমতি শিশুর ওপর এমন বর্বরোচিত ও পাশবিক নির্যাতনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তেলিকান্দি গ্রামসহ পুরো পাকশিমুল ইউনিয়ন জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে অপরাধীকে গ্রেফতারের দাবি তুলেছেন
ঘটনার পর পরই ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ আমরা পেয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধী অত্যন্ত জঘন্য কাজ করেছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।”

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা