ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

সাংবাদিকদের স্নাতক বাধ্যতামূলক করার প্রস্তাব সাংবিধানিক অধিকার লঙ্ঘন হতে পারে: সৈয়দ ফজলুল কবীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ৬:৩৩ সকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে সাংবাদিকদের ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার সুপারিশের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর মন্তব্য করেছেন, সাংবাদিকদের স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার প্রস্তাব সাংবিধানিক অধিকার লঙ্ঘন করতে পারে। তিনি বলেন, সাংবাদিকতা একটি দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়, যা স্নাতক ডিগ্রির মাধ্যমে নির্ধারণ করা যায় না।

সৈয়দ ফজলুল কবীর বলেন, “সাংবাদিক হতে হলে ডিগ্রির প্রয়োজন নেই। সাংবাদিকতার মূল যোগ্যতা হলো অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাদারিত্ব। একজন সফল সাংবাদিক হওয়ার জন্য শুধুমাত্র স্নাতক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়।” তিনি আরো জানান, অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে, যেমন বিবিসি, স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক নয়। সেখানে সাংবাদিক হতে হলে দক্ষতা, মনোযোগ এবং সত্য প্রকাশের নৈতিকতা সবচাইতে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “এটি সত্য যে বিশ্ববিদ্যালয় শিক্ষা গুরুত্বপূর্ণ, তবে সাংবাদিকতার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, তা কেবল ক্লাসরুমে শেখানো সম্ভব নয়। মাঠে কাজ করার মাধ্যমে সাংবাদিকতা শেখা হয়, এবং এর জন্য স্নাতক ডিগ্রির প্রয়োজন নেই।”

সৈয়দ ফজলুল কবীর আরও বলেন, “ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করছেন, তাদের অবস্থা অনেকটা অনিশ্চিত। তাদের জন্য যদি স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়, তাহলে তা তাদের কাজের সুযোগকে সীমাবদ্ধ করবে এবং তাদের জন্য আরো কঠিন পরিস্থিতি তৈরি করবে। সরকারের উচিত হবে এসব সাংবাদিকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করা।”

শেষে তিনি বলেন, “সাংবাদিকতার বিকাশের জন্য প্রয়োজন প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং একটি সহায়ক পরিবেশ। স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করায় কেবল একটি শ্রেণির মানুষ সুবিধা পাবে, আর অনেক প্রতিভাবান মানুষ পিছিয়ে পড়বে।”

এছাড়া তিনি সরকারের কাছে এমন সুপারিশ পুনর্বিবেচনা করার আহ্বান জানান, যা দেশের সব সাংবাদিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা