ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. গণমাধ্যম

সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে: আফসান চৌধুরী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ৫:৫১ সকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে সুপারিশ করা হয়েছে। তবে বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ আফসান চৌধুরী মনে করেন, এ ধরনের সুপারিশ বাস্তবায়ন হলে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার খর্ব হতে পারে।

তিনি বলেন, “সাংবাদিকতা করতে পারাই সাংবাদিক হওয়ার যোগ্যতা। এটা আমি মনে করি।”

আফসান চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের খণ্ডকালীন শিক্ষক। তিনি অর্ধশতাব্দির বেশি সময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি ‘ঢাকা কুরিয়ার’, ‘দ্য ডেইলি স্টার’ ও ‘বিবিসি’তে কাজ করেছেন। সাহিত্যিক ও গবেষক হিসেবেও তিনি খ্যাতিমান।

তিনি বলেন, “আমি পত্রিকায় দেখেছি এ সুপারিশ (সাংবাদিক হতে হলে স্নাতক ডিগ্রি লাগবে, কমিশনের এমন সুপারিশ)। কিন্তু এটা কখনও হতে পারে? আমার সাংবিধানিক অধিকার এতে খর্ব হবে না?”

তিনি বলেন, “বিবিসিতেও তো এ নিয়ম (সাংবাদিক হতে হলে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা) নেই। সাংবাদিকতা করতে পারাই সাংবাদিক হওয়ার যোগ্যতা। এটা আমি মনে করি। এখানে স্নাতক হওয়ার দরকার নেই। তবে এ নিয়ে আলাপ-আলোচনা হওয়া উচিত।”

দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গবেষক ও কথাসাহিত্যিক আফসান চৌধুরী। আজ সোমবার (২৪শে মার্চ) ওই সাক্ষাৎকার ছাপা সংস্করণে প্রকাশ করেছে সমকাল।

সেখানে আফসান চৌধুরী সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে কমিশনের সুপারিশ প্রসঙ্গে বলেন, “ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করেন, তাদের তো খুবই খারাপ অবস্থা। তাদের দেখভাল করারও কেউ নেই। তাদের জন্য কোনো ব্যবস্থা না করে বলে দিলেই হলো, স্নাতক ডিগ্রি নিয়ে এসো সাংবাদিকতা করার জন্য?”

আরও পড়ুন

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে যুবদল নেতার ওপর নৃশংস হামলা, গুরুতর আহত আমজাদ

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

ওসমান হাদী হত্যার প্রতিবাদে ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের ফেনীতে শোক ও সংহতি সমাবেশ

গোবিন্দগঞ্জে সাংবাদিক শাহ আলম সাজুর গ্রেফতারে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা