ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

সুবর্ণচরে বিএনপি নেতা কামাল মেম্বারের বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সম্পাদক
২৯ এপ্রিল ২০২৬, ৩:১৭ বিকাল

Link Copied!

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধিঃ-

নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চর আমান উল্যাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন বিএনপির প্রভাব খাটিয়ে ১ প্রবাসীর জায়গা দখল ও হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এরই মধ্যে কামাল মেম্বার জমি খেয়ে পেলার দাম্ভিকপূর্ণ একটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে কামাল মেম্বারকে বলতে শুনা যায়, “জমি খাইয়ালু কিছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে আমি খেলে কি সমস্যা ‘ এমন হুমকিতে অসহায় পরিবারটি জমি উদ্ধারে অনিশ্চয়তা দেখা দেয়।

২৯ এপ্রিল (বুধবার) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কামাল মেম্বারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চর আমান উল্যাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন বিএনপির প্রভাব খাটিয়ে চরক্লার্ক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কেরানী বাজার কবির সমাজ দক্ষিণ চরক্লার্ক মৌজার ১৩৫০ খতিয়ানে ৭১১৪, ৭১১২ দাগে জমির মালিক মোস্তফা মিয়া ও মাফিয়া খাতুন কিন্তু দীর্ঘদিন ধরে তিনি জায়গা দখল করে খাচ্ছে। একাধিকবার পরিমাপের তারিখ করেও তিনি প্রতারনা করে আর পরিমাপ করেন নি এ নিয়ে একাধিক বার তিনি আমাদের হয়রানী করছেন। এখন আমাদেরকে হুমকি ধমকি সহ নানা হয়রানী করে যাচ্ছে। বক্তারা নোয়াখালী জেলা প্রশাসক, এসিল্যান্ড, নোয়াখালী জেলা বিএনপি, সুবর্ণচর উপজেলা বিএনপিসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিক মৃত মোস্তফার মিয়ার পুত্র মাঈন উদ্দিন, রবি আলম, স্ত্রী মিনারা বেগম, মেয়ে পলি বেগম, পুত্রবধু জোসনা বেগম, আরেক ভুক্তভোগী নুর উদ্দিন সহ এলাকাবাসী।

আরও পড়ুন

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে – প্রধান প্রকৌশলী এলজিইডি

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমি ভিআইপি ❓

সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক জি.কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি বিহীন দোতলা ভবন নির্মাণ,ভোগান্তিতে শিক্ষার্থী

সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ