ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. আন্তর্জাতিক

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
সম্পাদক
১১ মে ২০২৬, ৩:৫৭ বিকাল

Link Copied!

নিউজ ডেক্স

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Korea International Cooperation Agency (KOICA)-এর কান্ট্রি ডিরেক্টর Jihoon KIM।

আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও KOICA-এর চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় KOICA বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর Junsu KIM উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও KOICA-এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্ত দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার