ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. গণমাধ্যম

ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই প্রেস ক্লাবের চেয়ারম্যান এর ক্ষোভ

প্রতিবেদক
সম্পাদক
৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ বিকাল

Link Copied!

কুমিল্লার দেবিদ্বরে স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেনকে ‘ভুয়া গ্রেপ্তারি ওয়ারেন্ট’ দেখিয়ে আটক করে থানা পুলিশ। আটকের ১৮ ঘণ্টা পর তিনি আদালত থেকে মুক্ত হন। ঘটনার তথ্য ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। সোহরাব হোসেন দৈনিক প্রতিদিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) বিকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় দেবিদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে’র নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাংবাদিক ওয়ারেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও পুলিশ তার কথায় কর্ণপাত করেনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। আদালত জানায়, থানায় পাঠানো ওয়ারেন্টটি সঠিক ছিল না।

সোহরাব হোসেন বলেন, “আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জামিন থাকা সত্ত্বেও পুলিশ আমাকে ১৮ ঘণ্টা ধরে আটক রাখে। আদালতে যাচাই করার পর দেখানো হয় যে ওয়ারেন্টটি ভুল। এ ঘটনায় আমার সন্মানহানী হয়েছে, আমি লিখিত অভিযোগ দায়ের করব।”

দেবিদ্বর থানার এসআই ভবতোষ কান্তি দে জানান, “আদালতের ওয়ারেন্ট পাওয়ার কারণে আমরা তাকে আটক করেছি, পরে বুঝতে পেরেছি ওয়ারেন্টটি সঠিক ছিল না।” কুমিল্লার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতের পেশকার মোঃ জসিম উদ্দিনও এ ভুলের বিষয়টি স্বীকার করেন।

স্থানীয়রা জানিয়েছেন, দেশে ভুয়া গ্রেপ্তারি ওয়ারেন্টের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে।
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ভুয়া ওয়ারেন্ট এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন