ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
  3. বিনোদন
  4. খেলাধুলা

সিলেটে আঞ্চলিক এস এম ই পন্য মেলা ১১ এপ্রিল

প্রতিবেদক
সম্পাদক
৮ এপ্রিল ২০২৬, ৩:২৬ বিকাল

Link Copied!

নিউজ ডেক্স

সিলেটে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন ১১ এপ্রিল

সিলেটে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সভায় জানানো হয়, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার এবং বিক্রয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ আয়োজনের অংশ হিসেবে পর্যাপ্ত স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এসময় মেলার বিভিন্ন ম্টলে কৃষকদের প্রদর্শিত পণ্য বিক্রি না হলে সেটার ন্যায্য মূল্য আয়োজক কর্তৃক পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। মেলায় আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।
আয়োজকরা জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দায়িত্ব প্রদান করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১

ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই প্রেস ক্লাবের চেয়ারম্যান এর ক্ষোভ

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ০১

পিনাক চৌধুরীর পিতার পরলোক গমন, এলাকায় শোকের ছায়া

মুক্তিযুদ্ধের সূতিকাগার তেলিয়াপাড়া দিবস আজ

সরাইলে খননকৃত খালের মাটি গ্রাস করেছে কৃষি জমি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি তে গতি আসছে

রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের  অধিকারহরণের অপকৌশলের প্রতিবাদে  মানববন্ধন

রাজশাহীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণের অপকৌশলের প্রতিবাদে মানববন্ধন

ট্রাক–সিএনজি সংঘর্ষে গোপালপুরের যুবকসহ নিহত ২

কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত