ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ
  3. উদ্যোক্তা

আধুনিক শপিং কমপ্লেক্স নিয়ে ব্যবসায়িক আলোচনা সভা

প্রতিবেদক
সম্পাদক
১ মে ২০২৬, ১০:১২ বিকাল

Link Copied!

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আধুনিক শপিং কমপ্লেক্স (হকার্স মার্কেট) নির্মাণকে কেন্দ্র করে বুকিংয়ের বিশেষ সুবিধা ও আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় এইচ কে রিয়েল এষ্টেট লিমিটেডের আয়োজনে চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন হলে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ কে রিয়েল এষ্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাছান খাঁন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সাহাব উদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, বিএনপি ও ব্যবসায়ী নেতা মোরশেদুল আমিন ফয়সাল, ব্যবসায়ী আব্দুল ওহাব কচি, হারুন, আলা উদ্দিন সহ অন্যান্য সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা।

সভায় বক্তারা নোয়াখালীতে একটি আধুনিক ও পরিকল্পিত শপিং কমপ্লেক্স গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং প্রকল্পটির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া বুকিং গ্রহণে বিশেষ অফার ও আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়, যা আগ্রহী ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা