ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. আন্তর্জাতিক
  5. গণমাধ্যম

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

প্রতিবেদক
সম্পাদক
৮ মে ২০২৬, ৫:২৭ বিকাল

Link Copied!

মাসুদ লস্কর

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পুনর্বহাল, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় প্রেসক্লাবের প্রায় ২০০ স্থায়ী সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাদের দাবি, স্থায়ী সদস্যদের সদস্যপদ স্থগিত করার কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক বিধান নেই। একইসঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি, প্রেসক্লাবে প্রবেশে বাধা এবং লাঞ্ছনার অভিযোগও তোলেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব শেখ জালাল, জাকির হোসেন ইমন, আশরাফ আলী, সাজেদা হক, সোহেলী পারভীন ও তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অনির্বাচিত কমিটির মাধ্যমে সাংবাদিকদের দমন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, সরকারের নাম ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া গণমাধ্যমে নৈরাজ্য, সাংবাদিক নির্যাতন, মিডিয়া হাউজে অগ্নিসংযোগ এবং হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় দেড় বছর ধরে সংগঠনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর ফলে তিন হাজারের বেশি সাংবাদিকের সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তারা। অবিলম্বে সাংবাদিক ইউনিয়নের কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান বক্তারা।

আরও পড়ুন

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে – প্রধান প্রকৌশলী এলজিইডি

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমি ভিআইপি ❓

সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক জি.কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি বিহীন দোতলা ভবন নির্মাণ,ভোগান্তিতে শিক্ষার্থী

সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ