ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

অনিয়ম ও পরিকল্পনাহীন নির্মাণে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল তিন কোটি টাকার সেতুর সংযোগ সড়ক

প্রতিবেদক
সম্পাদক
১৩ মে ২০২৬, ১২:৪৮ বিকাল

Link Copied!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়ক উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকাজের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাধবপুরের তত্ত্বাবধানে ২০২০ সালের ১২ জুলাই “মাধবপুর আরএন্ডএইচডি তেলিয়াপাড়া-শাহপুর সড়কের ২৫০ মিটার চেইনেজে ৪৫ মিটার আরসিসি পিএসসি গার্ডার ব্রিজ” নির্মাণ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ২ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৮৫১ টাকা। কাজটি বাস্তবায়ন করে মেসার্স হাসান এন্টারপ্রাইজ।

তবে স্থানীয়দের অভিযোগ, নকশায় উল্লেখিত স্থান থেকে প্রায় চার কিলোমিটার দূরে সুরমা চা বাগানের আমতলী-২০ নম্বর এলাকায় সেতুটি নির্মাণ করা হয়েছে, যা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ।

সম্প্রতি পাহাড়ি ঢলে সেতুর সংযোগ সড়ক ভেঙে গেলে এলাকায় ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা দাবি করেন, নির্মাণকাজের সময় টিলা কাটা ও অপরিকল্পিত কাজের কারণেই এ ভাঙন ঘটেছে।

সুরমা চা বাগানের বাসিন্দা দিপু যাদব (মনা) বলেন, “টিলা কাটার পর থেকেই ভাঙন শুরু হয়েছে। আগে ছড়াটি এত বড় ছিল না।”

একই এলাকার বাসিন্দা রবি কুর্মি বলেন, “এখানে আরও দুটি পাহাড়ি ছড়া আছে। সেখানে ব্রিজ না থাকলে যান চলাচল সম্ভব নয়। এত বড় ব্যয়ে একটি ব্রিজ না করে দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ করলে বেশি উপকার হতো।”

স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী ২০ নম্বর এলাকায় প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। যোগাযোগের জন্য দুটি কাঁচা রাস্তা থাকলেও বর্ষায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, “আমরা এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজ বুঝে নেইনি। ঠিকাদার সংযোগ সড়ক মেরামত করে কাজ বুঝিয়ে দেবেন।” তবে অনিয়মের অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে – প্রধান প্রকৌশলী এলজিইডি

গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমি ভিআইপি ❓

সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সাংবাদিক জি.কে রাসেল’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৩৭ লাখ টাকা ব্যয়ে সিঁড়ি বিহীন দোতলা ভবন নির্মাণ,ভোগান্তিতে শিক্ষার্থী

সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেপ্তার

কারাবন্দী সাংবাদিকদের মুক্তি, সদস্যপদ পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ