ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. স্বাস্থ্য

টানা বৃষ্টিতে শিলচরে কৃত্রিম বন্যা, জলমগ্ন শহর

প্রতিবেদক
সম্পাদক
১৫ মে ২০২৬, ৯:৩৪ বিকাল

Link Copied!

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

শুক্রবার (১৫ মে) এর টানা বৃষ্টিতে ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলপার, রাধামাধব রোড, বিবেকানন্দ রোড, লিংক রোড ও সৎসঙ্গ আশ্রম রোড সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরে জল ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা জল দ্রুত নামছে না। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। জল জমে থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকেরা। বাসিন্দাদের একাংশের প্রশ্ন, বর্ষা শুরুর আগেই কেন প্রশাসনের পক্ষ থেকে ড্রেন পরিষ্কার ও জল নিস্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত স্থায়ী সমাধানের দাবি ও জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের আশংকা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন