ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. উদ্যোক্তা

সিলেট কেয়ারব্রিজ অর্গানাইজেশনের উপদেষ্টা পরিষদের যাত্রা শুরু

প্রতিবেদক
সম্পাদক
২৩ মে ২০২৬, ১০:২৬ বিকাল

Link Copied!


‎সোহাগ মিয়াঃ

‎মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সিলেটে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “সিলেট কেয়ারব্রিজ অর্গানাইজেশন”। সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে রক্তদান, পথশিশুদের উন্নয়নমূলক কাজ, পরিবেশের ভারসাম্য রক্ষা, অসহায় মানুষের সহযোগিতা এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগ।

‎সংগঠনের পথচলার শুরুতেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপদেষ্টা পরিষদের পরামর্শ ও দিকনির্দেশনায় শিগগিরই কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। সেই কমিটির সদস্যরা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।

‎উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা হলেন— কাইজেন মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড বিডির সিওও প্রকৌশলী মুহাম্মদ জমির আলী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মোঃ মুশফিকুল আলম, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এনামুল হক চৌধুরী সোহেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল মুতাকাব্বির, তাজপুর কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক অপর্ণা ভট্টাচার্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসর নাজিমুদ্দিন, সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তওকির আহমেদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ওমর ফারুক জাহাঙ্গীর, অ্যাডভোকেট দিলওয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল গাফফার, সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদ পিপিএম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আশফাক হোসাইন, শাহ সুলতান আইইএলটিএস একাডেমির সিইও ও প্রভাষক মোঃ শাহ সুলতান, ইউকে প্রবাসী মোঃ রুহুল আম্বিয়া এবং অধ্যাপক বিধান সিকদার।

‎সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় “সিলেট কেয়ারব্রিজ অর্গানাইজেশন” ভবিষ্যতে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন