ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. আন্তর্জাতিক

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত

প্রতিবেদক
সম্পাদক
১ জুনe ২০২৬, ৬:৩১ বিকাল

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস (১ বছর) বন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এক ভারতীয় নাগরিককে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হয়ে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে স্বদেশে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা