ঢাকাশুক্রবার , ১২ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. উদ্যোক্তা

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

প্রতিবেদক
সম্পাদক
২ জুনe ২০২৬, ১১:৪৪ বিকাল

Link Copied!

বিশেষ প্রতিনিধি

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন এলজিইডিতে কাজের গতি ফিরিয়ে আনা এবং কাজের স্বচ্ছতা বজায় রেখে দূর্নীতির লাগাম টানতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করে প্রসংশায় ভাসছেন।
১ জুন ২৬ তারিখে ৪৬.০২.০০০০.৬১১.১৮.০০২.১১.১০৬ নং স্মারকে জনস্বার্থে জাতীয় তথ্য বাতায়ন ও ওয়েবসাইট পরিচালনা সংক্রান্ত এক আদেশ জারি করেন তিনি।

জাতীয় তথ্য বাতায়ন ব্যবহার এবং ওয়েবসাইট পরিচালনা সংক্রান্ত সচিবালয় নির্দেশমালা ২০১৪ ও ২০২৪, তথ্য অধিকার আইন ২০০৯, এবং তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রবিধানমালা ২০১০ এর আলোকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সকল বিভাগীয়, আঞ্চলিক, প্রকল্প পরিচালক, ইউনিট, জেলা, উপজেলা পর্যায়ের এলজিইডি’র প্রতিটি দপ্তরের ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েব পোর্টাল হিসেবে পরিচালিত করা,

প্রতিটি দপ্তরকে নিয়মিতভাবে (বাংলা ও ইংরেজি উভয় ভাষায়) ওয়েবসাইটে হালনাগাদ তথ্য সংযোজন নিশ্চিত করা।

বিভাগ/ অঞ্চল/জেলা/ উপজেলা কার্যালয়ের ক্ষেত্রে- At glance, Vision & Mission, Achievements, Recent Activities, Office Head, Officers List, Organogram, Citizen’s Charter, RTI, APA, Service List, Gallery, Contact, Tender Notice, Opinion

প্রকল্প কার্যালয়ের ক্ষেত্রে- About, Objective, Component, Implementation Strategy, Success Story, Annual Work

Plan, Personnel Info, Project Activities.

ইউনিট কার্যালয়ের ক্ষেত্রে- Resource, Personnel Info, Document (Circular)

নতুন প্রকল্প শুরু হলে ওয়েবসাইট (https://lged.gov.bd/pages/forms) থেকে প্রকল্প সংশ্লিষ্ট ফরম পূরনপূর্বক আইসিটি ইউনিটে জমা দিয়ে প্রকল্পের ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করতে হবে এবং নিয়মিত অগ্রগতিসহ অন্যান্য তথ্য হালনাগাদ করতে হবে। চলমান সকল প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য তথ্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ওয়েবসাইটে হলনাগাদ করতে হবে। যে সকল প্রকল্প শেষ হয়েছে তার Closer Report আইসিটি ইউনিটে জমা দিয়ে হালনাগাদ নিশ্চিত করতে হবে।

তথ্যের যথার্থতা নিশ্চিতকরণে প্রতিটি দপ্তরকে নিজ নিজ ওয়েব কনটেন্ট নিয়মিতভাবে পর্যালোচনা করতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের কনটেন্ট ম্যানেজমেন্ট কর্মকর্তাকে (ফোকাল পয়েন্ট কর্মকর্তা) দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওয়েবসাইটে প্রদত্ত তথ্যসমূহ তথ্য প্রাপ্তির স্বীকৃত উৎস হিসেবে বিবেচিত হবে বিধায় তথ্য প্রকাশ ও প্রচার নির্দেশিকা অনুসারে তথ্য আপলোড বাধ্যতামূলক।

তথ্য হালনাগাদকরণে জটিলতা সৃষ্টি হলে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে ও অন্যান্য কারিগরি সহায়তার জন্য এলজিইডি’র ICT ইউনিটের সিস্টেম এ্যানালিস্ট জনাব প্রশান্ত কুমার কবিরাজ, মোবাইল নং-০১৯১৮-৯১০১৮১ অথবা জনাব মো: জিয়াউর রহমান, ওয়েব প্রোগ্রামার, মোবাইল নং-০১৮১৭-০৪৬১৮৮ সাথে যোগাযোগ করতে হবে।

এলজিইডি’র ওয়েবসাইট হালনাগাদকরণ ও জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে তথ্য ও সেবার প্রসারে বিভাগীয় দপ্তরসমূহ তাদের আওতাধীন অঞ্চল, জেলা ও উপজেলার তত্ত্বাবধান করবে এবং প্রকল্প পরিচালকের তথ্যাদি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ওয়েবসাইটে হালনাগাদ করবেন এবং সদর দপ্তরের PME Unit নিয়মিত পরিবীক্ষণ নিশ্চিত করবে এবং; ICT শাখায় (se.ict@lged.gov.bd) প্রতিমাসের ০৫ তারিখের মধ্যে এর প্রতিবেদন প্রদান করবে।

তাছাড়া স্ব স্ব অফিসের তথ্যাদি আগামী ২০-০৬-২০২৬ ইং তারিখের মধ্যে ওয়েবসাইটে হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের এ আদেশকে ইতিবাচক হিসাবে দেখছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞগন।
অনেকের মতে এ আদেশ বাস্তবায়ন হলে কাজের স্বচ্ছতা বাড়বে, তবে দূর্নীতিবাজ প্রকৌশলীগন কোনঠাসা হবে। তাছাড়া গণমাধ্যম কর্মীরাও সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ পরিবেশন করতে পারবেন।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি

সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ

নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার’-এর বিরুদ্ধে ভোক্তা অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র গিলে খাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এমরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ ‎

কুড়িগ্রামে জনস্বাস্হ্যের মালামাল বিক্রি করে চুরির নাটক সাজালেন তরিকুল

মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ইউএনওকে আপা ডাকায় ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগ

এক আদেশেই প্রশংসায় ভাসছেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন