ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ
  4. আন্তর্জাতিক
  5. গণমাধ্যম

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রতিবেদক
সম্পাদক
১৫ জুনe ২০২৬, ৫:২৭ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

সংবাদপত্রের কালো দিবস-২০২৬ উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর সার্কিট হাউসে অবস্থিত তথ্য ভবনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধন শেষে মন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রদর্শনীর বিষয়বস্তু তুলে ধরেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকার অনুমোদন বাতিল করা হয়। তিনি বলেন, একযোগে অধিকাংশ সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়া তৎকালীন রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জনগণের দূরত্ব তৈরি করে এবং এর প্রভাব পরবর্তী সময়ে দেখা যায়। পিআইবি সেই সময়ের সংবাদপত্রে এসব ঘটনার প্রতিফলন তুলে ধরেছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন একদিনে ঘটে না, তা ধাপে ধাপে গড়ে ওঠে। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুনের সংবাদপত্র সংক্রান্ত সিদ্ধান্ত দেশের গণমাধ্যম ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বহুমত ও বহুধারার সংবাদমাধ্যমের বিকাশ ছাড়া গণতন্ত্রের পরিসর বিস্তৃত হয় না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনার পাশাপাশি ইতিহাস জানার সুযোগ তৈরিতে কাজ করছে। আলোকচিত্র প্রদর্শনী সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।

অনুষ্ঠানে তথ্য ভবনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

জেলা প্রশাসকের দায়িত্বে নতুন ইতিহাস

গাঙ পার হলে বলে মাঝি কোন শালা, বিক্ষুব্ধ জনতা

গ্রামীণ সড়ক হবে আরও টেকসই, কর্মসংস্থান পাবেন ৪৫ হাজারের বেশি দরিদ্র নারী

১০ মাসের সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যে পাঁচ শ্রেণির মানুষকে কবরে প্রশ্ন করা হবে না

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো উপজেলা আ.লীগ কার্যালয়

ফেনীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ব্যবসায়ীর মৃত্যু

৭৪-এর দুর্ভিক্ষের পর কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার