ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

হবিগঞ্জে বালুর নিচে লুকিয়ে পরিবহন কালে অবৈধ ভারতীয় ফুসকা জব্দ

প্রতিবেদক
সম্পাদক
২৬ জুনe ২০২৬, ৯:৩৭ সকাল

Link Copied!

মাধবপুর প্রতিনিধি

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে এসব ফুসকা জব্দ করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল ১০টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে বহন করা বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।

‎পরে ফুসকাগুলো জব্দ করে বিজিবি হেফাজতে নেয়। জব্দকৃত আমদানি নিষিদ্ধ ফুসকা যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা