ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. স্বাস্থ্য

মাধবপুরে পরিবার পরিকল্পনা চিকিৎসকের অনিয়ম, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্তৃপক্ষ

প্রতিবেদক
সম্পাদক
১৫ জুলাই ২০২৬, ১০:২৮ বিকাল

Link Copied!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুজন চন্দ্র সাহার বিরুদ্ধে অনিয়মিত অফিস করা এবং সেবা প্রদানে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার অনিয়মিত উপস্থিতির কারণে গর্ভনিরোধক ইমপ্লান্ট গ্রহণকারী অনেক নারী সময়মতো প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, সরকারি নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত না হয়ে ডা. সুজন চন্দ্র সাহা প্রায়ই সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অফিসে আসেন এবং অল্প সময় অবস্থান করে চলে যান।

বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অফিস ত্যাগ করতে দেখা যায়, যদিও সরকারি অফিস সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ভুক্তভোগীদের অভিযোগ, যেসব নারীর গর্ভনিরোধক ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়েছে, তারা নির্ধারিত সময়ে ইমপ্লান্ট অপসারণের জন্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসে চিকিৎসককে না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭টি স্বাস্থ্যকেন্দ্র ও ৪টি আরডি (RD) কেন্দ্র নিয়মিত পরিদর্শনের দায়িত্ব থাকলেও তিনি তা যথাযথভাবে পালন করছেন না।

এ বিষয়ে বুধবার দুপুর ১টার দিকে ডা. সুজন চন্দ্র সাহার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কার্যালয়ের সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া বলেন, “ডা. সুজন চন্দ্র সাহার অনিয়মিত উপস্থিতির বিষয়টি এতদিন আমার জানা ছিল না। এখন থেকে বিষয়টি তদারকি করা হবে। সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা