ক্রীড়া প্রতিবেদক
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড,জিয়াউল ইসলাম মজুমদারের বিশ্বকাপ বিশ্লেষণ ঘিরে ফুটবলপ্রেমীদের কৌতূহল সৃষ্টি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ যতই উত্তেজনাপূর্ণ পর্যায়ে এগোচ্ছে, ততই আলোচনায় উঠে আসছেন প্রকৌ: ড,জিয়াউল ইসলাম মজুমদার। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আলোচনায় ম্যাচ নিয়ে তাঁর করা বিশ্লেষণ ও মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
অনেক সমর্থকের দাবি, প্রকৌ:ড, জিয়াউল ইসলাম মজুমদার যেভাবে বিভিন্ন ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করেছেন, বাস্তবে অনেক ক্ষেত্রেই সেই ফলাফলের সঙ্গে মিল দেখা গেছে। এ কারণে ভক্তদের মধ্যে মজার ছলে একটি কথা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে— “আমার বন্ধু মহাজাদু জানে”
বিশ্বকাপের শুরু থেকেই তিনি দলগুলোর কৌশল, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে মতামত প্রকাশ করে আসছেন। তাঁর বিশ্লেষণের সঙ্গে একাধিক ম্যাচের ফল মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নানা রসিকতা ও প্রশংসা ছড়িয়ে পড়েছে।
তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে, ফুটবল এমন একটি খেলা যেখানে কোনো ফলাফল শতভাগ নিশ্চিতভাবে আগে থেকে বলা সম্ভব নয়। সঠিক বিশ্লেষণ অনেক সময় বাস্তব ফলাফলের কাছাকাছি যেতে পারে, কিন্তু সেটি অলৌকিক ক্ষমতার প্রমাণ নয়। খেলায় সবসময়ই অনিশ্চয়তা থাকে, আর সেটিই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য।
প্রকৌ: ড,জিয়াউল ইসলাম মজুমদারের সমর্থকেরা অবশ্য ভিন্ন মত পোষণ করেন। তাঁদের ভাষায়, তিনি শুধু ভবিষ্যদ্বাণী করেন না, বরং গভীর পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে এমন বিশ্লেষণ দেন যা অনেক সময় অবাক করার মতোভাবে বাস্তবতার সঙ্গে মিলে যায়।
তুখোড় ভক্ত মো: সবুজ-অর-রশিদ খাঁন বলেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে এখন অনেক ফুটবলপ্রেমীর একটাই কৌতূহল— প্রকৌ: ড,জিয়াউল ইসলাম মজুমদার এবার কী বলছেন?আর সেই কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সঙ্গে ছড়িয়ে পড়েছে একটি জনপ্রিয় শিরোনাম—
আমার বন্ধু মহাজাদু জানে!