ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আন্তর্জাতিক

সাংহাইয়ে WAIC ২০২৬ সম্মেলনে অংশ নিচ্ছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

প্রতিবেদক
সম্পাদক
১৭ জুলাই ২০২৬, ১০:৫২ বিকাল

Link Copied!

ডেস্ক রিপোর্টঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬’-এ অংশগ্রহণ করছেন। চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনটি ১৭ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

আজ গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল বিকাশ ও পরিচালনায় (গভর্ন্যান্স) আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি নেতা, গবেষক, উদ্ভাবক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়েছেন।

সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন।

‘WAIC ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবন-নির্ভর এবং ডিজিটালভাবে ক্ষমতায়িত জাতি গঠনে বাংলাদেশ সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

আগামী ১৮ জুলাই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শাসনব্যবস্থায় বৈশ্বিক সহযোগিতা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক (High-Level Meeting on Global Cooperation in AI Governance)-এ বক্তব্য প্রদান করবেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

কমলাপুর স্টেডিয়ামের সব দোকানের বরাদ্দ বাতিল

তাক লাগানো ফল, নাছিমা কাদির মোল্লা স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দল

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু আজ

চাটখিলে সাবেক ছাত্র সমন্বয়ককে হামলার অভিযোগ,পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১১

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ

ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবার গতি বাড়াতে উদ্যোগ

গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা